আগের দিনের বড় পতনের ধাক্কা কাটিয়ে সোমবার উত্থানে ফিরেছে পুঁজিবাজার। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৯৩টি কোম্পানির দর বেড়েছে। এদিন বেলা সাড়ে ১১টা পরযন্ত ডিএসইতে ১৮০ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সোমবার লেনদেনের দেড় ঘণ্টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৪৭ দশমিক ৩২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৪৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১২৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৬ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৩৯৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৯৩টির, দর কমেছে ৪১টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫৯টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। আলোচ্য সময়ে সিএসইতে ৫ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আই/