জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO)-এর বার্ষিক বিশ্ব খাদ্য ফোরামে অংশ নিতে ইতালি পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুস।
রবিবার (১২ অক্টোবর) স্থানীয় সময় বিকেল ৫টার দিকে রোমে পৌঁছান তিনি।
এ সময় রোমের ফিউমিচিনো বিমানবন্দরে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এ. টি. এম. রকেবুল হক প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান।












