পুঁজিবাজারে তালিকাভুক্ত রংপুর ফাউন্ড্রাতিতে ২ জন স্বতন্ত্র পরিচালক নিয়োগে সম্মতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
গত ৬ সেপ্টেম্বর বিএসইসি কোম্পানিটিতে স্বতন্ত্র পরিচালক নিয়োগের বিষয়ে চিঠি পাঠায়।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটিতে আবু তাহের চৌধুরী ও জাকিয়া সুলতানাকে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগে বিএসইসি সম্মতি দিয়েছে।
আসন্ন বার্ষিক সাধারন সভায় (এজিএম) স্বতন্ত্র পরিচালক নিয়োগের বিষয়টি চূড়ান্ত অনুমোদন পাবে।

বিজনেস আই/


















