পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কনফিডেন্স সিমেন্ট বিশেষ সাধারণ সভার (ইজিএম) ভেন্যু জানিয়েছে। কোম্পানিটির ইজিএম আগামী ১৮ অক্টোবর সকাল ১১টায় হাইব্রিড সিস্টেমে অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটির ইজিএম চট্টগ্রামের আগ্রাবাদে সিটি হল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। এছাড়া নিচের লিংকের মাধ্যমে ভার্চ্যুয়াল প্লাটফর্মে ইজিএমে যুক্ত হওয়া যাবে।
Virtual Link: https://meetbd.live/7thconfidcemegm.
উল্লেখ্য, কৌশলগত লক্ষ্য ও তাৎক্ষণিক আর্থিক চাহিদা পূরণের অংশ হিসেবে কনফিডেন্স সিমেন্ট সিসিডিএলে থাকা মোট ১৪ কোটি ৯ লাখ ৭৫ হাজার ১৫৭টি সাধারণ শেয়ার বিক্রি করবে। প্রতি শেয়ারের মূল্য ১০ টাকা। শেয়ারগুলো কোম্পানির আরেক সহযোগী প্রতিষ্ঠান কনফিডেন্স পাওয়ার হোল্ডিংস লিমিটেডের (সিপিএইচএল) অনুকূলে হস্তান্তর করা হবে। মোট বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ১৪০ কোটি ৯৭ লাখ ৫১ হাজার ৫৭০ টাকা।
এ বিষয়ে কনফিডেন্স সিমেন্ট ও সিপিএইচএলের মধ্যে একটি শেয়ার ক্রয় চুক্তি স্বাক্ষরিত হবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত কার্যকর হবে শেয়ারহোল্ডারদের অনুমোদন এবং সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার সম্মতির ভিত্তিতে। একারণে কোম্পানিটি ইজিএম আহ্বান করেছে।
বিজনেস আই/