বিদায়ী সপ্তাহে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে সিভিও পেট্রো কেমিক্যাল রিফাইনারি পিএলসি।
সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২১ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩.২৭ শতাংশ।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।
লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১৯ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২.৯৬ শতাংশ।
তৃতীয় স্থানে রয়েছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১৮ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২.৮৮ শতাংশ।

এছাড়া, প্রতিদিন গড় লেনদেনে সাপ্তাহিক শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সামিট অ্যালায়েন্স পোর্টের ১৭ কোটি ৬ লাখ, ওরিয়ন ইনফিউশনের ১৬ কোটি ৩৫ লাখ, প্রগতি ইন্স্যুরেন্সের ১৪ কোটি ৯৫ লাখ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ১৪ কোটি ৬৯ লাখ, ডমিনেজ স্টিলের ১৪ কোটি ২২ লাখ, রবি আজিয়াটার ১৪ কোটি ১০ লাভ ও খান ব্রাদার্সের ১৩ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আই/


















