ঢাকা, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ৫:৪৩ পূর্বাহ্ন

সাপ্তাহিক রিটার্নে ১৮ খাতে লোকসান বিনিয়োগকারীদের

সদ্য সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে ১৮ খাতে দরপতন হয়েছে। এর ফলে পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৮ খাতের কোম্পানিতেই বিনিয়োগকারীদের লোকসান গুনতে হয়েছে।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আলোচিত সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে ভ্রমণ-অবকাশ খাতে। এই খাতে ৭.০৪ শতাংশ দর কমেছে। আইটি খাতে ৫.৯৯ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

তালিকার তৃতীয় স্থানে থাকা পাট খাতে ৫.৪৩  শতাংশ দর কমেছে।

এছাড়া তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে  সিরামিকস খাতে ৫.০৯ শতাংশ, বস্ত্র খাতে ৪.৫৪ শতাংশ, সিমেন্ট খাতে ৪.৩৯ শতাংশ, আর্থিক খাতে ৩.৯১ শতাংশ, কাগজ খাতে ৩.৫৮ শতাংশ, প্রকৌশল খাতে ৩.৪৩ শতাংশ, জীবন বীমা খাতে ৩.৩৪ শতাংশ,ফার্মা খাতে ২.৬৫ শতাংশ, ব্যাংক খাতে ১.৯৯ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ১.৭৮ শতাংশ, সেবা-আবাসন খাতে ১.৭৮ শতাংশ, বিবিধ খাতে ১.৭৩ শতাংশ, খাদ্য খাতে ১.৫৩ শতাংশ,টেলিকমিউনিকেশন খাতে ১.২৪ শতাংশ,ট্যানারি খাতে দশমিক ৮ শতাংশ দরপতন হয়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ