ঢাকা, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ৫:৪৭ পূর্বাহ্ন

সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে ৮২ কোটি টাকার লেনদেন

সদ্য সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৮২ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যার মধ্যে ব্লক মার্কেটের শীর্ষ ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ৬৫ কোটি ৩১ লাখ টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক বাজার পরযালোচনায় এ তথ্য জানা গেছে।


সূত্র জানায়, গত সপ্তাহে ব্লক মার্কেটে ব্রাক ব্যাংক ১৮ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার শীর্ষে রয়েছে। তালিকার দ্বিতীয় স্থানে থাকা  ফাইন ফুডসের ৯ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

সামিট অ্যালায়েন্স পোর্টের ৯ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা সেরা কোম্পানিগুলোর মধ্যে এনভয় টেক্সটাইলের ৭ কোটি ৭৭ লাখ, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৫ কোটি ২২ লাখ, ইস্টার্ণ ব্যাংকের ৪ কোটি ৫৪ লাখ, ওরিয়ন ইনফিউশন ৩ কোটি ৩৮ লাখ, প্যারামাউন্ট টেক্সটাইলের ৩ কোটি ২৯ লাখ, এশিয়াটিক ল্যাবরেটরিজের ২ কোটি ৭ লাখ ও আল-হাজ্ব টেক্সটাইলের ১ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ