ঢাকা, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ৫:৪৩ পূর্বাহ্ন

সপ্তাহজুড়ে ডিএসইএক্স হারিয়েছে ১৩২ পয়েন্ট

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। সপ্তাহজুড়ে ডিএসইএক্স সূচক ১৩২ পয়েন্ট হারিয়েছে। ডিএসইর লেনদেন কিছুটা বাড়লেও কমেছে বাজার মূলধন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহে ডিএসইতে ৫ কর্মদিবস লেনদেন হয়েছে। আর আগের সপ্তাহে মাত্র তিন কর্মদিবস লেনদেন হয়েছিল। এই হিসাবে ডিএসইর লেনদেন কিছটিা বেড়েছে।

গত সপ্তাহে ডিএসইতে ৩ হাজার ২৮৫ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৮৬০ কোটি ৩২ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে  ১ হাজার ৪২৫ কোটি ৩১ লাখ  টাকার লেনদেন বেড়েছে।


এদিকে সপ্তাহের ব্যবধানে কমেছে ডিএসই মূল্য সূচকও। ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ১৩২ দশমিক ০৭ পয়েন্ট বা ২ দশমিক ৪৪ শতাংশ কমে ৫ হাজার ২৮৩ পয়েন্টে অবস্থান করছে।

বাজারমূলধনের শীর্ষ৩০  কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ৪৮.৮ পয়েন্ট কমে ২ হাজার  ৩৩ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৯টির, কমেছে ১৯টির এবং অপরবর্তিত রয়েছে ২৯৮টির।

সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ১৭ হাজার ১২৬ কোটি ৭৮ লাখ টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এ মূলধন ছিল ৭  লাখ ২৫ হাজার ৬৩ কোটি ১৬ লাখ টাকা। সপ্তাহের ব্যাবধানে মূলধন কমেছে ১ দশমিক ০৯ শতাংশ বা ৭ হাজার  ৯৩৬ কোটি ৩৮ লাখ টাকা।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ