ঢাকা, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ৫:৪৩ পূর্বাহ্ন

সপ্তাহজুড়ে ‘জেড’ ক্যাটাগরির ৬ শেয়ারে লালবাতি

সদ্য সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৯৮ কোম্পানির দরপতন হয়েছে। আর টপটেন লুজার তালিকায় ১০ কোম্পানির মধ্যে ৬টিই রয়েছে ’জেড’ ক্যাটাগরির কোম্পানি। এসব কোম্পানি দীর্ঘদিন ধরে পুঁজিবাজারে লোকসান গুনছে।

কোম্পানিগুলো হচ্ছে- পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্স সার্ভিসেস, ফার্স্ট ফাইন্যান্স, বিআইএফসি, প্রাইম ফাইন্যান্স, আইসিবি ইসলামিক ব্যাংক ও ইসলামিক ফিন্যান্স লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্স সার্ভিসেস

সপ্তাহের ব্যবধানে শেয়ারটির দর ১৫.৩৮ শতাংশ কমেছে। সপ্তাহের শুরুতে শেয়ারটির দর ছিল ১ টাকা ৩০ পয়সা। সপ্তাহ শেষে ১ টাকা ১০ পয়সায় লেনদেন হয়েছে।

বর্তমানে কোম্পানিটি ৪ হাজার ৬৫৪ কোটি ৭৬ লাখ টাকা পুঞ্জীভূত লোকসানে রয়েছে। কোম্পানিটি ২০১৪ সালের পর থেকে শেয়ারহোল্ডরদের কোন লভ্যাংশ দেয়না।

ফার্স্ট ফাইন্যান্স

সপ্তাহের ব্যবধানে শেয়ারটির দর ১৪.৮১ শতাংশ কমেছে। সপ্তাহের শুরুতে শেয়ারটির দর ছিল ২ টাকা ৭০ পয়সা। সপ্তাহ শেষে ২ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়েছে।

বর্তমানে কোম্পানিটি ৫৬৭ কোটি ৩৮ লাখ টাকা পুঞ্জীভূত লোকসানে রয়েছে। কোম্পানিটি ২০১৯ সালের পর থেকে শেয়ারহোল্ডরদের কোন লভ্যাংশ দেয়না।

বিআইএফসি

সপ্তাহের ব্যবধানে শেয়ারটির দর ১৩.৫১ শতাংশ কমেছে। সপ্তাহের শুরুতে শেয়ারটির দর ছিল ৩ টাকা ৭০ পয়সা। সপ্তাহ শেষে ৩ টাকা ২০ পয়সায় লেনদেন হয়েছে।

বর্তমানে কোম্পানিটি ১ হাজার ১৭৬ কোটি ২৯ লাখ টাকা পুঞ্জীভূত লোকসানে রয়েছে। কোম্পানিটি ২০১৩ সালের পর থেকে শেয়ারহোল্ডরদের কোন লভ্যাংশ দেয়না।

প্রাইম ফাইন্যান্স

সপ্তাহের ব্যবধানে শেয়ারটির দর ১২.৫০ শতাংশ কমেছে। সপ্তাহের শুরুতে শেয়ারটির দর ছিল ২ টাকা ৪০ পয়সা। সপ্তাহ শেষে ২ টাকা ১০ পয়সায় লেনদেন হয়েছে।

বর্তমানে কোম্পানিটি ৮২ কোটি ৭ লাখ টাকা পুঞ্জীভূত লোকসানে রয়েছে। কোম্পানিটি ২০১৯ সালের পর থেকে শেয়ারহোল্ডরদের কোন লভ্যাংশ দেয়না।

এছাড়া সপ্তাহের ব্যবধানে আইসিবি ইসলামিক ব্যাংকের ১২ শতাংশ ও ইসলামিক ফিন্যান্সের ১১.১১ শতাংশ দর কমেছে।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ