ঢাকা, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ৫:৪৭ পূর্বাহ্ন

৭ মিউচ্যুয়াল ফান্ডে সবুজবাতি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার বড় দরপতন হয়েছে। আর এদিন বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে মিউচ্যুয়াল ফান্ড। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৭টি রয়েছে মিউচ্যুয়াল ফান্ড।

ফান্ডগুলো হচ্ছে- এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ভ্যানগার্ড এএমএল ফিন্যান্স মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড, এমসইএমএল লেকচার ইক্যুয়িটি ম্যানেজমেন্ট ফান্ড, আইসিবি সোনালী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড ও পিএইচপি মিউচ্যুয়াল ফান্ড ওয়ান।

এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড

বৃহস্পতিবার ফান্ডটির ইউনিট দর ২০ পয়সা বা ৫.৪১  শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ ফান্ডটি সর্বশেষ ৩ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।

আজ ফান্ডটির ইউনিট ৩ টাকা ৭০ পয়সা ৩ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির দর ২ টাকা ৯০ পয়সা থেকে ৫ টাকা ৪০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

ভ্যানগার্ড এএমএল বিডি ফিন্যান্স

ফান্ডটির ৩০ পয়সা বা ৪.২৩  শতাংশ দর বেড়ে  তালিকার ৫ম স্থানে রয়েছে। আজ ইউনিটটি সর্বশেষ ৭ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।

আজ ফান্ডটির ইউনিট ৭ টাকা ১০ থেকে ৭ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে ফান্ডটির শেয়ার ৪ টাকা ৭০ থেকে ৭ টাকা ৬০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড

ফান্ডটির  ৩০ পয়সা বা ৪.০৫ শতাংশ দর বেড়ে  তালিকার ৬ষ্ঠ স্থানে রয়েছে। আজ ইউনিটটি সর্বশেষ ৭ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।

আজ ফান্ডটির ইউনিট ৭ টাকা ৫০ পয়সা থেকে ৮ টাকা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে ফান্ডটির দর ৬ টাকা ৩০ পয়সা থেকে ১০  টাকা  ৭০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

এসইএমএল লেকচার ইক্যুয়িটি ম্যানেজমেন্ট ফান্ড

ফান্ডটির  ৩০ পয়সা বা ৪.০৫ শতাংশ দর বেড়ে  তালিকার সপ্তম স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ  ৭ টাকা  ৭০ পয়সা দরে লেনদেন হয়।

আজ ফান্ডটির ইউনিট ৭ টাকা ৪০ পয়সা থেকে ৭ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে ফান্ডটির ইউনিট ৫ টাকা ১০ পয়সা থেকে ১৪ টাকা ৫০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

এছাড়া আইসিবি সোনালী ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৪ শতাংশ, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্স ফান্ডের ৩.৭০ শতাংশ ও পিএইচপি মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ৩.৪৪ শতাংশ দর বেড়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ