ঢাকা, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ৫:৪৪ পূর্বাহ্ন

১৭ লাখ শেয়ার বেচবে এনআরবিসি ব্যাংকের উদ্যোক্তা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এনআরবিসি ব্যাংকের উদ্যোক্তা সৈয়দ মুনসিফ আলী শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, মুনসিফ আলীর কাছে এনআরবিসি ব্যাংকের মোট ২৩ লাখ ৫৪ হাজার ৬৪৫টি শেয়ার আছে। এর মধ্যে থেকে তিনি ১৭ লাখ ৩৬ হাজার শেয়ার বেচবেন।

এই পরিচালক আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক মার্কেটে উল্লেখিত পরিমাণ শেয়ার বেচতে পারবে।

উল্লেখ্য, এনআরবিসি ব্যাংকের মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৬০.৪৭ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগেকারীদের কাছে ২.৬৬ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩৬.৮৭ শতাংশ শেয়ার আছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ