ঢাকা, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ৫:৪৪ পূর্বাহ্ন

সপ্তাহের শেষ দিনে পুঁজিবাজারে বড় দরপতন

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই মূল্য সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৫৪ পয়েন্ট কমেছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার ডিএসইতে ৫৩০ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ৮১ কোটি ৬৯ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৬১১ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

সপ্তাহের শেষ কর্মদিবসে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৫৪  পয়েন্ট কমে ৫ হাজার ২৮৩ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ১৮ পয়েন্ট কমে ২ হাজার ৩৩ পয়েন্টে  অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৪ পয়েন্ট কমেছে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭২টির, দর কমেছে ২৯২টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৩৪টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সিএসই প্রধান সূচক সিএসপিআই ৯৮ পয়েন্ট কমেছে। আজ সিএসইতে ২২ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ