ঢাকা, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬, ৫:০৭ অপরাহ্ন

প্রথম ঘণ্টায় ১৯৮ কোম্পানির দর বৃদ্ধি

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার মূল্য সূচকের উত্থান-পতনে লেনদেন চলছে। এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৯৮ কোম্পানির দর বেড়েছে। এদিন বেলা ১১টা পরযন্ত ডিএসইতে ১২৭ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বৃহস্পতিবার লেনদেনের প্রথম ঘণ্টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩৪০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট  কমে অবস্থান করছে ১ হাজার ১৪৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক দশমিক ৪১ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৫১ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৮৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে  ১৯৮টির, দর কমেছে  ১০১টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৮৫টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। আলোচ্য সময়ে সিএসইতে ৫ কোটি ৫৭ লাখ  টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন