ঢাকা, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ৫:৪৩ পূর্বাহ্ন

ন্যাশনাল ফিড মিলের ৩৪% দর বৃদ্ধি, ডিএসইর সতর্কবার্তা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল ফিড মিলের শেয়ার দর লাফিয়ে লাফিয়ে বাড়ছে। কোম্পানিটির এমন অস্বাভাবিক শেয়ার দর বৃদ্ধির এবং লেনদেনের কারণ জানতে চেয়ে ডিএসই কোম্পানিটিকে ৮ অক্টোবর চিঠি পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায় কোন রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ার দর বাড়ছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ন্যাশনাল ফিড মিলের শেয়ার দর গত ২৩ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পরযন্ত ধারাবাহিকভাবে বাড়ছে। এই সময়ে শেয়ারটির দর ৯ টাকা ১০ পয়সা থেকে  ১২ টাকা ২০ পয়সা পরযন্ত বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ এই সময়ে শেয়ারটির দর ৩ টাকা ১০ পয়সা বা ৩৪ শতাংশ বেড়েছে।

কোন কারণ ছাড়াই কোম্পানিটির এমন দর বৃদ্ধিকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ