পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আইটি কনসালটেন্টস পিএলসির পরিচালনা পর্ষদ একটি নতুন কোম্পানিতে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। কোম্পনিটি সিটি ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠানে বিনিয়োগ করবে।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আইটি কনসালটেন্টস সিটি ব্যাংকের নতুন সহযোগী প্রতিষ্ঠানের ইক্যুয়িটি পার্টনার হিসেবে বিনিয়োগ করবে। সহযোগী প্রতিষ্ঠানটির প্রস্তাবিত নাম ”সিটি ক্রেডিড ব্যুরো পিএলসি।”
আইটি কনসালটেন্টস প্রস্তাবিত কোম্পানিটির পরিশোধিত মূলধনের ১০ শতাংশ বিনিয়োগ করবে। আইটি কনসালট্যান্টস পিএলসির পক্ষ থেকে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. কাজী সাইফুদ্দিন মুনিরকে সকল পরিচালনা কার্যক্রমের জন্য মনোনীত ও অনুমোদিত করা হয়েছে।
বিজনেস আই/