ঢাকা, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ৭:২৬ পূর্বাহ্ন

সূচকের উত্থান- পতনে লেনদেন

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের উত্থান-পতনে লেনদেন চলছে। এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির দর বেড়েছে। এদিন বেলা ১২টা পরযন্ত ডিএসইতে ৩০৭ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বুধবার লেনদেনের দ্বিতীয় ঘণ্টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে দশমিক ৪৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩৭৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট  কমে অবস্থান করছে ১ হাজার ১৫৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক দশমিক ৬১ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৬৪ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৯৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে  ১৮৫টির, দর কমেছে  ১৩৮টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৭৫টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। আলোচ্য সময়ে সিএসইতে  ১ ২ কোটি ৬৪ লাখ  টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ