ঢাকা, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

রেনাটার ঋণমান ‘এএএ’

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রেনাটা পিএলসি ক্রেডিট রেটিং নির্ণয় করা হয়েছে। কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে আলফা ক্রেডিট রেটিং পিএলসি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, আলফা ক্রেডিট রেটিং পিএলসির রেটিং অনুযায়ী, রেনাটার দীর্ঘ মোয়াদে রেটিং হয়েছে ‘এএএ’। আর স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-১’।

কোম্পানিটির ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদেন এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন