পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক প্রতিষ্ঠান আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেডের তৃতীয় ইউনিটের উৎপাদন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার ,৮ অক্টোবর থেকে আগামী ৩০ ডিসেম্বর,২০২৫ পরযন্ত (তিন মাস) এই ইউনিটের উৎপাদন বন্ধ থাকবে।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, এটি নিয়মিত রক্ষণাবেক্ষণ কার্যক্রম সম্পন্ন করার জন্য নেওয়া পদক্ষেপ।
তবে এ সময়ে কোম্পানির অন্যান্য তিনটি ইউনিট—প্রোডাকশন লাইন-১, লাইন-২ এবং লাইন-৪—এ উৎপাদন স্বাভাবিকভাবে চলবে। অর্থাৎ, কোম্পানির সামগ্রিক উৎপাদন ব্যবস্থায় বড় কোনো ব্যাঘাত ঘটবে না।
জানা গেছে, রক্ষণাবেক্ষণ কার্যক্রম শেষ হওয়ার পর তৃতীয় ইউনিটের উৎপাদন পুনরায় শুরু করা হবে। কর্মকর্তারা আশা করছেন, নতুন বছরে পূর্ণ সক্ষমতায় উৎপাদন শুরু করে তারা আগের গতিশীলতা ফিরে পাবে।

বিজনেস আই/


















