পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সাউথইস্ট ব্যাংকের উদ্যোক্তা রেহানা কাশেম শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, রেহানা কাসেমের কাছে সাউথইস্ট ব্যাংকের মোট ৪৭ লাখ ২৭ হাজার ৫৩৭টি শেয়ার আছে। এর মধ্যে থেকে তিনি ১০ লাখ শেয়ার বেচবেন।
এই পরিচালক আগামী ৩০ অক্টোবরের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক মার্কেটে উল্লেখিত পরিমাণ শেয়ার বেচতে পারবে।
উল্লেখ্য, সাউথইস্ট ব্যাংকের মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৩২.২২ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগেকারীদের কাছে ৩৭.৩৭ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের ৯২ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ২৯.৪৯ শতাংশ শেয়ার আছে।
বিজনেজ আই/