ঢাকা, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

এনআরবিসি ব্যাংকের উদ্যোক্তার শেয়ার বিক্রি সম্পন্ন

পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রতিষ্ঠান এনআরবিসি ব্যাংক পিএলসির এক উদ্যোক্তা পূর্বঘোষণা অনুযায়ী শেয়ার বিক্রয় সম্পন্ন করেছেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ব্যাংকটির উদ্যোক্তা সৈয়দ মুনসিফ আলী তার কাছে থাকা ব্যাংকটির ৩০  লাখ  শেয়ার বিক্রয় সম্পন্ন করেছেন।

এর আগে, গত ২৯ সেপ্টেম্বর উল্লেখিত পরিমাণ শেয়ার ডিএসইর পাবলিক মার্কেটে বিক্রি করবেন বলে ঘোষণা দেন এই উদ্যোক্তা।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন