পুঁজিবাজারে দীর্ঘদিন ধরে আর্থিক খাতের শেয়ারের নাজুক অবস্থা। কোম্পানিগুলো ফেসভ্যালুর নিচে সর্বনিম্ন দরে লেনদেন হচ্ছে। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আর্থিক খাতের সাত কোম্পানির সর্বোচ্চ দরপতন হয়ে টপটেন লুজার তালিকায় রয়েছে।
কোম্পানিগুলো হচ্ছে- বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কোম্পানি (বিআইএফসি), পিপলস লিজিং ফিন্যান্স অ্যান্ড সার্ভিসেস, ফারইস্ট ফাইন্যান্স, ফ্যাস ফাইন্যান্স, উত্তরা ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল লিজিং ও প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফিন্যান্স লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বিআইএফসি
আজ শেয়ারটির দর ৩০ পয়সা বা ৮.১১ শতাংশ কমে টপটেন লুজার তালিকার প্রথম রয়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৩ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৩ টাকা ৪০ পয়সা থেকে ৩ টাকা ৭০ পয়সা পরযন্ত লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার সর্বনিম্ন ৩ টাকা থেকে সর্বোচ্চ ১২ টাকা ৭০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
পিপলস লিজিং
আর্থিক খাতের কোম্পানিটির শেয়ার দর ১০ পয়সা বা ৭.১৪ শতাংশ কমে টপটেন লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ১ টাকা ৩০ পয়সা থেকে ১ টাকা ৪০ পয়সা পরযন্ত লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার সর্বনিম্ন ১ টাকা ১০ পয়সা থেকে সর্বোচ্চ ৩ টাকা ২০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
ফারইস্ট ফাইন্যান্স
কোম্পানিটির শেয়ার দর ৬.২৫ শতাংশ কমে টপটেন লুজার তালিকার চতুর্থ স্থানে রয়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ১ টাকা ৫০ পয়সা থেকে ১ টাকা ৭০ পয়সা পরযন্ত লেনদেন হয়
গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার সর্বনিম্ন ১ টাকা ১০ পয়সা থেকে সর্বোচ্চ ৫ টাকা পরযন্ত লেনদেন হয়।
ফ্যাস ফিন্যান্স
কোম্পানিটির শেয়ার দর ৬.২৫ শতাংশ কমে টপটেন লুজার তালিকার ৫ম স্থানে রয়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ১ টাকা ৫০ পয়সা থেকে ১ টাকা ৭০ পয়সা পরযন্ত লেনদেন হয়
গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার সর্বনিম্ন ১ টাকা ১০ পয়সা থেকে সর্বোচ্চ ৪ টাকা ২০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
এছাড়া আর্থিক খাতের অন্য কোম্পানিগুলোর মধ্যে উত্তরা ফিন্যান্সের ৬.১৫ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৫.৮৮ শতাংশ ও প্রিমিয়ার লিজিংয়ের ৫.৮৮ শতাংশ দর কমেছে।
বিজনেস আই/


















