ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার লেনদেনের দুই ঘণ্টার মধ্যে ৩ কোম্পানির শেয়ারে বিশেষ আগ্রহ দেখা যাচ্ছে। কোম্পানিগুলো বিক্রেতাশূন্য থাকায় হল্টেড হয়ে মূল্য স্পর্ষ করছে সার্কিট ব্রেকারে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- ইউনিয়ন ব্যাংক, নর্দার্ণ ইন্স্যুরেন্স ও এক্সিম ব্যাংক লিমিটেড।
জানা গেছে, সোমবার বেলা ১১টা ৫১ মিনিট পরযন্ত ডিএসইতে ইউনিয়ন ব্যাংকের স্ক্রিনে ৪৬ লাখ ৩৬ হাজার ৭৪৭টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য রয়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।
আলোচ্য সময়ে নর্দার্ণ ইন্স্যুরেন্সের স্ক্রিনে ২ লাখ ৩৫ হাজার ৩২৬টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য রয়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩১ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।
একই সময়ে এক্সিম ব্যাংকের স্ক্রিনে অসংখ্য ক্রেতা থাকলেও বিক্রেতা নেই।
বিজনেস আই/