ঢাকা, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ৯:১৫ পূর্বাহ্ন

লেনদেনের শীর্ষস্থান রবি আজিয়াটার দখলে

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে রবি আজিয়াটা পিএলসি। কোম্পানিটির আজ ২৬ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৩ হাজার ৬৮১ বার হাতবদল হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে সোনালী পেপার লিমিটেড। কোম্পানিটির ২৩ কোটি  ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

রূপালী লাইফ ইন্স্যুরেন্স ২২ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।


লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে লাভেলো খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের ২১ কোটি ১৬ লাখ, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ২০ কোটি ৭৯ লাখ, সিভিও পেট্রো কেমিক্যালের ১৮ কোটি ৬২ লাখ, প্রগতি ইন্স্যুরেন্সের ১৮ কোটি ৫৮ লাখ, ওরিয়ন ইনফিউশনের ১৭ কোটি ২১ লাখ, সামিট অ্যালায়েন্স পোর্টের ১৬ কোটি ২ লাখ ও কে অ্যান্ড কিউয়ের ১৪ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ