ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ট্রেকহোল্ডার মশিউর সিকিউরিটিজ লিমিটেডের শেয়ার লেনদেন ও ডিপি ইতিমধ্যেই স্থগিত রয়েছে। তাই গ্রাহকদের তাদের বিও একাউন্টে থাকা শেয়ার অন্য ট্রেকহোল্ডার কোম্পানিতে স্থানান্তরের জন্য সিডিবিএল ফরম-১৬ পূরণ করে ৩০ অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) গ্রাহকদের সুবিধার্থে সময়মতো তথ্য নিশ্চিত করতে রোববার (৫ অক্টোবর) এই নির্দেশনা জারি করেছে।
যদি কোনো পাওনা অর্থ বা শেয়ার থাকে, তা ৩০ অক্টোবর ২০২৫ এর মধ্যে ডিএসইর ওয়েবসাইটের অভিযোগ ফরম থেকে ডাউনলোড করে পূরণ করতে হবে। ফরমের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র (যেমন—পোর্টফোলিও) সংযুক্ত করে আবেদন জমা দিতে হবে। (www.dse.com.bd/complaintCell_TREC_d.php)
আবেদন জমা দেওয়ার ঠিকানা: চীফ রেগুলেটরি অফিসারঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি, ডিএসই টাওয়ার, হোল্ডিং নং ৪৬, রোড নং ২১, নিকুঞ্জ-২, ঢাকা-১২২৯।
যোগাযোগের জন্য:

ফোন: ০২-৪১০৪০১৮৯-২০০ (এক্সটেনশন ১৬৪১–১৬৪৫)
মোবাইল: ০১৭১৩-২৭৬৪১৫, ০১৭১৩-৩৬৯৩৬৩, ০১৭১৩-৪২৫৮৩১, ০১৭৩০-৩৩১৮৬৬
ই-মেইল: [email protected]
বিজনেস আই/


















