ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে বীমা খাতের শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৩টি রয়েছে বীমা খাতের কোম্পানি।
কোম্পানিগুলো হচ্ছে- প্রগতি ইন্স্যুরেন্স, নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্স ও প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
প্রগতি ইন্স্যুরেন্স
সোমবার কোম্পানিটির শেয়ার দর ৭ টাকা বা ৯.৯০ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার প্রথম স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৭৭ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। এটি কোম্পানিটির এক বছরের মধ্যে সর্বোচ্চ দর।
আজ কোম্পানিটির শেয়ার ৭২ টাকা ৫০ পয়সা থেকে ৭৭ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৪৩ টাকা ৮০ পয়সা থেকে ৭৭ টাকা ৭০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
নর্দার্ণ ইন্স্যুরেন্স
নর্দার্ণ ইন্স্যুরেন্সের ২ টাকা ৮০ পয়সা বা ৯.৭৬ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৩১ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৩০ টাকা ৫০ পয়সা থেকে ৩১ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ২৩ টাকা থেকে ৩৮ টাকা ৯০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
প্রগতি লাইফ
কোম্পানিটির ২১ টাকা ২০ পয়সা বা ৮.৭৫ শতাংশ দর বেড়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ২৬৩ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। এটি এক বছরের মধ্যে সর্বোচ্চ দর প্রগতি লাইফের।
আজ কোম্পানিটির শেয়ার ২৪৬ টাকা ৯০ পয়সা থেকে ২৬৩ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৭৫ টাকা ১০ পয়সা থেকে ২৬৩ টাকা ৫০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
বিজনেস আই/