ঢাকা, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

৪ কোম্পানির বিক্রেতা নেই

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার লেনদেনের দুই ঘণ্টার মধ্যে বিক্রেতা শূন্য হয়ে পড়েছে ৪ কোম্পানির শেয়ারে। এতে কোম্পানিগুলো হল্টেড হয়ে মূল্য স্পর্ষ করছে সার্কিট ব্রেকারে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- এক্সিম ব্যাংক, জিএসপি ফিন্যান্স, প্রগতি ইন্স্যুরেন্স ও সোস্যাল ইসলামী ব্যাংক পিএলসি।

জানা গেছে, রবিবার বেলা ১২টা ১৫ মিনিট পরযন্ত ডিএসইতে  এক্সিম ব্যাংকের স্ক্রিনে ৪৪ লাখ ৮৫ হাজার ৮০২টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য রয়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ  ৪ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।

আলোচ্য সময়ে জিএসপি ফিন্যান্সের স্ক্রিনে ৪ লাখ  ৮৩ হাজার ৩৩৩টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য রয়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ  ৩ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।

একই সময়ে প্রগতি ইন্স্যুরেন্স ও সোস্যাল ইসলামী ব্যাংকের স্ক্রিনে অসংখ্য ক্রেতা থাকলেও বিক্রেতা নেই।

 

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ