ঢাকা, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

৩ কোটি শেয়ার উপহার দেবে ঢাকা ব্যাংকের পরিচালক

পুঁজিবাজারে তালিকাভুক্ত ঢাকা ব্যাংকের বর্তমান পরিচালক মির্জা ইয়াসির আব্বাস তার মা আফরোজা আব্বাসকে শেয়ার উপহার দেয়ার ঘোষণা দিয়েছেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, মির্জা ইয়াসির আব্বাস তার মাকে ব্যাংকের মোট ৩ কোটি ১৩ লাখ শেয়ার উপহার দিচ্ছেন। আজকের বাজারমূল্যে প্রতিটি শেয়ারের দাম ১১ টাকা ৫০ পয়সা হওয়ায়, এই শেয়ারের মূল্য প্রায় ৩৬ কোটি টাকা।

ডিএসইর ঘোষণা অনুযায়ী, আফরোজা আব্বাস নিজেও ঢাকা ব্যাংকের একজন উদ্যোক্তা হলেও বর্তমানে তিনি পরিচালনা পর্ষদে নেই। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নিয়ম অনুযায়ী, কোনো কোম্পানির পরিচালক হতে হলে সেই পরিচালকের হাতে কোম্পানির কমপক্ষে দুই শতাংশ শেয়ার থাকা বাধ্যতামূলক।

মির্জা ইয়াসির আব্বাসের দেওয়া এই শেয়ার ব্যাংকের মোট শেয়ারের প্রায় ৩ শতাংশ। ফলে, এই শেয়ার উপহারের মাধ্যমে আফরোজা আব্বাস ভবিষ্যতে ব্যাংকের পরিচালক হতে পারবেন।

উল্লেখ্য, ব্যাংকের প্রতিষ্ঠাতা উদ্যোক্তাদের মধ্যে অন্যতম ছিলেন বিএনপি নেতা মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ও তার স্ত্রী আফরোজা আব্বাস।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ