পুঁজিবাজারে জ্বালানি-বিদ্যুৎ খাতে তালিকাভুক্ত খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডের শেয়ার অফিস পরিবর্তন করা হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটির নতুন শেয়ার অফিস ইউনাইটেড হাউজ, মাদানি এভিনিউ, ইউনাইটেড সিটিতে স্থানান্তর করা হয়েছে। আগে কোম্পানিটির শেয়ার অফিস ছিল গুলশান সেন্টার পয়েন্ট, লেভেল-৮, হাউজ-২৩-২৬, রোড-৯০, গুলশান-২, ঢাকা।
উল্লেখ্য, ‘জেড’ ক্যাটাগরির কেপিসিএল ২০১০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ২০২৪ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
বিজনেস আই/



















