ঢাকা, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

’এ’ ক্যাটাগরির ৯ কোম্পানিতে সবুজবাতি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে ’এ’ ক্যাটাগরির ৯ শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৯টি রয়েছে ’এ’ ক্যাটাগরির শেয়ার।

কোম্পানিগুলো হচ্ছে- এক্সিম ব্যাংক, প্রগতি ইন্স্যুরেন্স, সোস্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, সিভিও পেট্রো কেমিক্যাল, রিলায়েন্স ওয়ান ইন্স্যুরেন্স, রহিমা ফুড ও ইউনিয়ন ইন্স্যরেন্স লিমিটেড।

এক্সিম ব্যাংক

রবিবার কোম্পানিটির শেয়ার দর ৪০  পয়সা বা ১০ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার প্রথম স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৪ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৪ টাকা ৪০ পয়সা থেকে ৪ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ২ টাকা ৮০ থেকে ৮ টাকা ৮০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

প্রগতি ইন্স্যুরেন্স

প্রগতি ইন্স্যুরেন্সের ৬ টাকা ৪০ পয়সা বা ৯.৯৫ শতাংশ দর বেড়ে  তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৭০ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৬৪ টাকা ৪০ পয়সা থেকে ৭০ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৪৩ টাকা ৮০ পয়সা থেকে ৭০ টাকা ৭০ পরযন্ত লেনদেন হয়।

সোস্যাল ইসলামী ব্যাংক

কোম্পানিটির ৪০ পয়সা বা ৯.০৯ শতাংশ দর বেড়ে  তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৪ টাকা  ৮০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৪ টাকা ৮০ পয়সা থেকে ৪ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৩ টাকা  থেকে ১২ টাকা ২০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

ফার্স্ট সিকিউরটি ইসলামী ব্যাংক

কোম্পানিটির ২০ পয়সা বা ৭.৬৯ শতাংশ দর বেড়ে  তালিকার ৫ম স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ২ টাকা ৮০ পয়সা দরে  লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ২ টাকা ৮০ পয়সা থেকে ২ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১ টাকা ৮০ পয়সা থেকে ৮ টাকা  ৩০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

এছাড়া এ ক্যাটাগরির কোম্পানির মধ্যে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ৭.৫৯ শতাংশ,সিভিও পেট্রো কেমিক্যালের ৭.২৪ শতাংশ, রিলায়েন্স ওয়ান ইন্স্যুরেন্সের ৭.২৩ শতাংশ, রহিমা ফুডের ৬.১৬ শতাংশ ও ইউনিয়ন ইন্স্যুরেন্সের ৫.৯১ শতাংশ দর বেড়েছে।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ