ঢাকা, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ৪:৩৫ অপরাহ্ন

আইটি খাতের ৯ কোম্পানিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে

পুঁজিবাজারে প্রাতিষ্ঠানিক বা বড় বিনিয়োগকারীরা সক্রিয় হওয়ায় সম্প্রতি সূচক ও লেনদেনে গতি ফিরেছে। এতে বোঝা যাচ্ছে তালিকাভুক্ত বেশিরভাগ কোম্পানিতে প্রাতিষ্ঠানিক বিনয়োগকারী বেড়েছে। জুলাই মাসের তুলানায় আগস্ট মাসে আইটি খাতের ৯ কোম্পানিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- আমরা নেটওয়ার্কস, আমরা টেকনোলজি, এডিএন টেলিকম, অগ্নি সিস্টেমস, ড্যাফোডিল কম্পিউটার্স, ই-জেনারেশন, জেনেক্স ইনফোসিস, ইনটেক ও ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কস লিমিটেড।

আমরা নেটওয়ার্কস

আমরা নেটওয়ার্কসের মোট শেয়ার সংখ্যা ৯ কোটি ২৯ লাখ ৭৯ হাজার ৯১২টি। কোম্পানিটির পরিশোধিত মূলধন ৯২ কোটি ৯৮ লাখ টাকা। জুলাই মাসে আমরা নেটওয়ার্কসের প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ২২.০৫ শতাংশ। আগস্ট মাসে বেড়ে হয় ২৪.২৯ শতাংশ। ব্যাংকের উদ্যোক্তা পরিচালকদের হাতে ৩৩.০৪ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৪২.৬৭ শতাংশ শেয়ার আছে।

আমরা টেকনোলজি

আমরা টেকনোলজির মোট শেয়ার সংখ্যা ৬ কোটি ৪৭ লাখ ৭ হাজার ৪৪২টি। কোম্পানিটির পরিশোধিত মূলধন ৬৪  কোটি ৭০ লাখ টাকা। জুলাই মাসে কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৩২.৬৩ শতাংশ। আগস্ট মাসে বেড়ে হয় ৩৩.০৯ শতাংশ। কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৩০.০১ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৩৬.৯০ শতাংশ শেয়ার আছে।

এডিএন টেলিকম

এডিএন টেলিকমের মোট শেয়ার সংখ্যা ৬ কোটি ৪৬ লাখ ৫১ হাজার ৬৬৬টি। কোম্পানিটির পরিশোধিত মূলধন ১ হাজার ৫৯৮ কোটি ৮১ লাখ টাকা। জুলাই মাসে কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ২৩ দশমিক ৬৫ শতাংশ। আগস্ট মাসে বেড়ে হয় ২৪ দশমিক ৪৬ শতাংশ। কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৪২.৮১ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে ১.৯৯ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৩০.৭৪  শতাংশ শেয়ার আছে।

অগ্নি সিস্টেমস

অগ্নি সিস্টেমসের মোট শেয়ার সংখ্যা ৭ কোটি ২৫ লাখ ৫৬ হাজার ১২৯টি। কোম্পানিটির পরিশোধিত মূলধন ৭২ কোটি ৫৫ লাখ টাকা। জুলাই মাসে কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১০.১৮ শতাংশ। আগস্ট মাসে বেড়ে হয় ১০.২৬ শতাংশ। কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৩০.০৩ শতাংশ, এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৫৯.৭১ শতাংশ শেয়ার আছে।

ড্যাফোডিল কম্পিউটার্স

কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৪ কোটি ৯৯ লাখ ১২ হাজার ২৬২টি। কোম্পানিটির পরিশোধিত মূলধন ৪৯ কোটি ৯১ লাখ টাকা। জুলাই মাসে কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৩৩.৮১ শতাংশ। আগস্ট মাসে বেড়ে হয় ৩৬.১২ শতাংশ। কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৪১.৪০ শতাংশ, এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ২২.৪০ শতাংশ শেয়ার আছে।

ই-জেনারেশন

ই-জেনারেশনের প্রাতিষ্ঠানিক বিনিয়োগ জুলাই মাসে ছিল ২০.৩৫ শতাংশ; যা আগস্ট মাসে ২৬.৭৫ শতাংশ হয়েছে।

জেনেক্স ইনফোসিস

কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ জুলাই মাসে ছিল  ১৮.২৯ শতাংশ; যা আগস্ট মাসে ১৯.৯৮ শতাংশ হয়েছে।

ইনটেক

ইনটেকের প্রাতিষ্ঠানিক বিনিয়োগ জুলাই মাসে ছিল ১০.৩৪ শতাংশ; যা আগস্ট মাসে ১৭.০৬ শতাংশ হয়েছে।

ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কস

কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ জুলাই মাসে ছিল ৯.৭৯ শতাংশ; যা আগস্ট মাসে ৪০.০১ শতাংশ হয়েছে।

 

বিজনেস আই/সাদিয়া

 

 

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ