পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগ ব্যাংকের অবস্থা নাজুক। দীর্ঘদিন ধরে লোকসান গুনছে এ খাতের বেশিরভাগ কোম্পানি। এরপরেও গত আগস্ট মাসে চার ব্যাংকে বিদেশি বিনিয়োগ বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্যাংকগুলো হচ্ছে- ব্রাক ব্যাংক, সিটি ব্যাংক, ইস্টার্ণ ব্যাংক ও ইসলামী ব্যাংক বাংলাদেশ।
ব্রাক ব্যাংক
ব্যাংক খাতের অন্যতম শীর্ষ কোম্পানি ব্রাক ব্যাংক। ব্যাংকের মোট শেয়ার সংখ্যা ১৯৯ কোটি ৯ লাখ ২৬ হাজার ১৬৭টি। ব্যাংকটির পরিশোধিত মূলধন ১ কোটি ৯৯০ লাখ ৯২ হাজার টাকা। জুলাই মাসে ব্রাক ব্যাংকের বিদেশি বিনিয়োগ ছিল ৩৫.৫০ শতাংশ। আগস্ট মাসে দশমিক ৫৬ শতাংশ বেড়ে হয় ৩৬.০৬ শতাংশ। ব্যাংকের উদ্যোক্তা পরিচালকদের হাতে ৪৬.১৭ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৪.১০ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৭.৯৭ শতাংশ শেয়ার আছে।

সিটি ব্যাংক
সিটি ব্যাংকের মোট শেয়ার সংখ্যা ১৫২ কোটি ১২ লাখ ২২ হাজার ৬৯টি। ব্যাংকটির পরিশোধিত মূলধন ১ হাজার ৫২১ কোটি ২২ লাখ টাকা। জুলাই মাসে সিটি ব্যাংকের বিদেশি বিনিয়োগ ছিল ৬.৬৪ শতাংশ। আগস্ট মাসে দশমিক ১৩ শতাংশ বেড়ে হয় ৬.৭৭ শতাংশ। ব্যাংকের উদ্যোক্তা পরিচালকদের হাতে ৩০.৩৬ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২০.৯৬ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৪১.৯১ শতাংশ শেয়ার আছে।
ইস্টার্ণ ব্যাংক
ইস্টার্ণ ব্যাংকের মোট শেয়ার সংখ্যা ১৫৯ কোটি ৫৮ লাখ ১৩ হাজার ৩৮৮টি। ব্যাংকটির পরিশোধিত মূলধন ১ হাজার ৫৯৮ কোটি ৮১ লাখ টাকা। জুলাই মাসে ইস্টার্ণ ব্যাংকের বিদেশি বিনিয়োগ ছিল দশমিক ৫৫ শতাংশ। আগস্ট মাসে দশমিক ০২ শতাংশ বেড়ে হয় দশমিক ৫৭ শতাংশ। ব্যাংকের উদ্যোক্তা পরিচালকদের হাতে ৩১.৪৪ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৪৩.০৬ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ২৪.৯৩ শতাংশ শেয়ার আছে।
ইসলামী ব্যাংক
ইসলামী ব্যাংকের মোট শেয়ার সংখ্যা ১৬০ কোটি ৯৯ লাখ ৯০ হাজার ৬৬৮টি। ব্যাংকটির পরিশোধিত মূলধন ১ হাজার ৬০৯ কোটি ৯৯ লাখ টাকা। জুলাই মাসে ইসলামী ব্যাংকের বিদেশি বিনিয়োগ ছিল ১৭.৮৮ শতাংশ। আগস্ট মাসে বেড়ে হয় ১৭.৮৯ শতাংশ। ব্যাংকের উদ্যোক্তা পরিচালকদের হাতে দশমিক ১৯ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৭৪.৯৪ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৬.৯৮ শতাংশ শেয়ার আছে।


















