ঢাকা, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

যৌথ উদ্যোগে ২১৪ কোটি টাকা বিনিয়োগ করবে এমজেএল বিডি

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমজেএল বাংলাদেশ পিএলসি ইসি হোল্ডিংস লিমিটেডের সাথে যৌথ উদ্যোগে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি দুইটি ২১৪ কোটি ২০ লাখ টাকা বিনিয়োগ করবে।

মঙ্গলবার ৩০ অক্টোবর কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় বিনিয়োগের বিষয়টি অনুমোদন করা হয়।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানি দুইটি যৌথ উদ্যোগে গুলশান এভিনিউ, গুলশান-১ এর বাণিজ্যিক এলাকা এসডাব্লিও (সি), প্লট নং-৩ এ বিনিয়োগ করবে। এমজেএল বিডি ও ইসি হেল্ডিংস ৫০:৫০ মালিকানা ভিত্তিতে বিনিয়োগ করবে।

কোম্পানিটি আরও জানায়, এমজেএল বাংলাদেশ ভবিষ্যত ব্যবসা সম্প্রসারণের জন্য বিনিয়োগ করবে।

উল্লেখ্য, এ ক্যাটাগরির এমজেএল ২০১১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ২০২৪ সালে কোম্পানিটি ৫২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ