ঢাকা, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

ব্লক মার্কেটে ১০ কোম্পানির ১১৭ কোটি টাকার লেনদেন

চলতি সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ১২৭ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যার মধ্যে ব্লক মার্কেটের শীর্ষ ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ১১৭ কোটি ৩০ লাখ টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক বাজার পরযালোচনায় এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত সপ্তাহে ব্লক মার্কেটে ব্রাক ব্যাংক ৫৯ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার শীর্ষে রয়েছে। তালিকার দ্বিতীয় স্থানে থাকা  ইস্টার্ণ ব্যাংক ২৭ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

ওরিয়ন ইনফিউশন ৭ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা সেরা কোম্পানিগুলোর মধ্যে বার্জার পেইন্টস ৭ কোটি ১২ লাখ, ফাইন ফুডস ৫ কোটি ৬৩ লাখ, আল-হাজ্ব টেক্সটাইল ২ কোটি ৪৮ লাখ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ২ কোটি ৩৯ লাখ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ২ কোটি ৩২ লাখ, লাভেলো আইসক্রিম ১ কোটি ৭৩ লাখ ও এপেক্স স্পিনিং ১ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ