প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে পড়া দলকে জোড়া গোলে লড়াইয়ে ফেরালেন লুইস সুয়ারেস। কিন্তু হলো না শেষ রক্ষা। শেষ দিকে আরও দুই গোল হজম করে আট গোলের রোমাঞ্চকর লড়াইয়ে হেরেই গেল লিওনেল মেসির ইন্টার মায়ামি।
মেজর লিগ সকারে বাংলাদেশ সময় বুধবার সকালে ঘরের মাঠে শিকাগো ফায়ারের বিপক্ষে ৫-৩ গোলে হেরেছে হাভিয়ের মাসচেরানোর দল। এই হারে টানা দ্বিতীয় এমএলএস সাপোটার্স শিল্ড জয়ের সুযোগ সম্ভবত হারাল মায়ামি।বাংলাদেশ ভ্রমণ
নিজেদের শেষ দুই ম্যাচের একটিতে জিতলেই ৬৬ পয়েন্ট নিয়ে সাপোটার্স শিল্ড জিতবে ফিলাডেলফিয়া ইউনিয়ন। ৩২ ম্যাচে ফিলাডেলফিয়ার সংগ্রহ ৬৩ পয়েন্ট। ৩১ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে চতুর্থ মায়ামি নিজেদের শেষ তিন ম্যাচ জিতলেও হবে ৬৫ পয়েন্ট।
অন্য দিকে এই জয়ে ২০১৭ সালের পর প্রথমবারের মতো এমএলএসের প্লে অফ নিশ্চিত করেছে শিকাগো ফায়ার।
ফ্লোরিডার চেস স্টেডিয়ামে স্বাগতিকদের হতাশ করে ১১তম মিনিটেই ডি’আভিলার গোলে এগিয়ে যায় শিকাগো। সেই হতাশা বাড়ে ৩১দম মিনিটে জোনাথন ডিনের গোল। ৩৯তম মিনিটে মায়ামির হয়ে ব্যবধান কমান রোমান আভিলেস, তবে চার মিনিটের মাথায় রোমিনিগুয়ে কৌয়ামের গোলে আবারও ব্যবধান বাড়ায় সিকাগো।
৫৭ ও ৭৪তম মিনিটে জোড়া গোল করে মায়ামিকে সমতায় ফেরার লুইস সুয়ারেস। কিন্তু ৮০ মিনিটে জাস্টিন রেনল্ডসের গোল এবং এর ৩ মিনিট পর ব্রায়ান গুতিরেজের দূরপাল্লার গোলে জয় তুলে নেয় শিকাগো।
প্রথমার্ধে মেসির একটি শট পোস্টে বাধা পায়। এই অর্ধে দুটি ফ্রিকিকও পেয়েছিল মায়ামি, কাজে লাগেনি। ম্যাচ শেষে হারের দায় নিজের কাধে নিয়েছেন মায়ামি কোচ মাসচেরানো।
‘প্রথমার্ধে যেভাবে খেলতে চেয়েছি, সেই পরিকল্পনা কাজে লাগেনি। এই হারের দায় সম্পূর্ণভাবে আমার। আমরা ভেবেছিলাম ম্যাচটা একরকম হবে, কিন্তু হয়েছে আরেকরকম। এটার সঙ্গে খেলোয়াড়দের কোনো সম্পর্ক নেই। খারাপ খেলার দায়টা আমার আর এটা বলতে ভয়েরও কিছু নেই।