ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার লেনদেনের আড়াই ঘণ্টার মধ্যে বিক্রেতা শূন্য হয়ে পড়েছে ৭ কোম্পানির শেয়ারে। এতে কোম্পানিগুলো হল্টেড হয়ে মূল্য স্পর্ষ করছে সার্কিট ব্রেকারে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- সোস্যাল ইসলামী ব্যাংক, বাংলাদেশ ল্যাম্পস, কেপিসিএল, এবি ব্যাংক, ন্যাশনাল ফিড মিল ও আইএফআইসি ব্যাংক পিএলসি।
জানা গেছে, মঙ্গলবার বেলা ১২টা ২০ মিনিট পরযন্ত ডিএসইতে সোস্যাল ইসলামী ব্যাংকের স্ক্রিনে ৭০ লাখ ৬ হাজার ৫১২টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য রয়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৪ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।
আলোচ্য সময়ে বাংলাদেশ ল্যাম্পসের স্ক্রিনে ১৫ হাজার ২৯২টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য রয়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৬৪ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।
একই সময়ে খুলনা পাওয়ারের স্ক্রিনে ২১ লাখ ৩৫ হাজার ৪৮৪টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য রয়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১১ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।
একই সময়ে এবি ব্যাংক, ন্যাশনাল ফিড মিল ও আইএফআইসি ব্যাংক পিএলসির স্ক্রিনে অসংখ্য ক্রেতা থাকলেও বিক্রেতা নেই।