ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মঙ্গলবার ৩২টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ৬১ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্রাক ব্যাংক পিএলসির। এদিন কোম্পানিটির ৩৭ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ইস্টার্ণ ব্যাংক ১৩ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে দ্বিতীয় স্থানে রয়েছে।
ফাইন ফুডস ১ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।
অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- লাভেলো আইসক্রিম ১ কোটি ৬২ লাখ, আল-হাজ্ব টেক্সটাইল ১ কোটি ১৬ লাখ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ১ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।