ঢাকা, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন

বুধ ও বৃহস্পতিবার বন্ধ থাকবে পুঁজিবাজার

সনাতন ধর্মালম্বী হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে আগামী বুধ ও বৃহস্পতিবার (১ ও ২ অক্টোবর) সরকারী ছুটি। দুইদিন দেশের উভয় পুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকবে।

ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব দূর্গাপূজা উপলক্ষে ১ ও ২ অক্টোবর সরকারী-বেসরকারী সব অফিস-আদালত বন্ধ থাকবে। একই সাথে এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) উভয় পুঁজিবাজার বন্ধ থাকবে।

আগামী রবিবার (৫ অক্টোবর) থেকে আগের নিয়মে পুঁজিবাজারে লেনদেন চলবে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ