ঢাকা, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন

বস্ত্র খাতের ৪ শেয়ারে লালবাতি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ১৩০ কোম্পানির দরপতন হয়েছে। আজ টপটেন লুজার তালিকার ১০টির মধ্যে ৪টিই রয়েছে বস্ত্র খাতের কোম্পানি।

কোম্পানিগুলো হচ্ছে- প্রাইম টেক্সটাইল, নুরানী ডাইং, সি অ্যান্ড এ টেক্সটাইল ও তাল্লু স্পিনিং মিলস লিমিটেড।


ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাইম টেক্সটাইল

আজ শেয়ারটি দর ৬০ পয়সা বা ৪.২৯ শতাংশ কমে টপটেন লুজার তালিকার তৃতীয় রয়েছে।  এদিন শেয়ারটি সর্বশেষ  ১৩ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ১৩ টাকা ২০ পয়সা থেকে  ১৫ টাকা পরযন্ত লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার সর্বনিম্ন ১০ টাকা ৩০ পয়সা থেকে সর্বোচ্চ ১৭ টাকা ১০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

নুরানী ডাইং অ্যান্ড সোয়েটার

বস্ত্র খাতের কোম্পানিটির শেয়ার দর ১০ পয়সা বা ৪ শতাংশ কমে টপটেন লুজার তালিকার ৫ম স্থানে রয়েছে।  এদিন শেয়ারটি সর্বশেষ ২ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ২ টাকা ৪০ পয়সা থেকে ২ টাকা ৫০ পয়সা পরযন্ত লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার সর্বনিম্ন ২ টাকা ২০ পয়সা থেকে সর্বোচ্চ ৫ টাকা পরযন্ত লেনদেন হয়।

সি অ্যান্ড এ টেক্সটাইল

কোম্পানিটির শেয়ার দর ৩.৩৩ শতাংশ কমে টপটেন লুজার তালিকার ৬ষ্ঠ স্থানে রয়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ২ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ২ টাকা ৯০ পয়সা থেকে ৩ টাকা পরযন্ত লেনদেন হয়

গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার সর্বনিম্ন  ২ টাকা ৬০ পয়সা থেকে সর্বোচ্চ ৫ টাকা ৯০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

তাল্লু স্পিনিং মিলস

কোম্পানিটির শেয়ার দর ২০ শতাংশ কমে টপটেন লুজার তালিকার সপ্তম স্থানে রয়েছে।  এদিন শেয়ারটি সর্বশেষ ৬ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৬ টাকা ১০ পয়সা থেকে ৬.৪০ টাকা পরযন্ত লেনদেন হয়

গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার সর্বনিম্ন ৪ টাকা ৭০ পয়সা থেকে সর্বোচ্চ ৭ টাকা ৩০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ