ঢাকা, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩:৩৪ পূর্বাহ্ন

দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ আজ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারা দেশের সব জুয়েলারি দোকান ও প্রতিষ্ঠান আজ মঙ্গলবার বন্ধ থাকবে। গতকাল সোমবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায়ের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অতীতের ধারাবাহিকতায় অষ্টমী পূজার দিন আজ (মঙ্গলবার) রাজধানী ঢাকাসহ সারা দেশের সব জুয়েলারি দোকান প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাজুস।

শারদীয় দুর্গাপূজার উৎসবমুখর পরিবেশকে সম্মান জানানো এবং কর্মীদের বিশ্রামের সুযোগ দেওয়ার উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ