ঢাকা, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

লেনদেনে সেরা ওরিয়ন ইনফিউশন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। কোম্পানিটির আজ ২৫ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৩ হাজার ২০০ বার হাতবদল হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে সীমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির ২৪ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সোনালী পেপার ২৩ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।


লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ব্রাক ব্যাংকের ১৯ কোটি ৩৯ লাখ, স্কয়ার ফার্মার ১৯ কোটি ৩১ লাখ, সামিট অ্যালায়েন্স পোর্ট ১৯ কোটি ১৮ লাখ, প্রগতি লাইফের ১৮ কোটি ৬০ লাখ, কে অ্যান্ড কিউ ১৭ কোটি ৬৫ লাখ, খান ব্রাদার্স ১৭ কোটি ২৮ লাখ ও জেনেক্স ইনফোসিসের ১২ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ