পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মিথুন নিটিং ৩০ জুন, ২০২৫ সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য কোন লভ্যাংশ ঘোষণা করেনি। ২০১৯ সাল থেকে কোম্পানির উৎপাদন বন্ধ থাকায় লোকসান গুনছে মিথুন নিটিং।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে এবং পরবর্তীতেতে কোম্পানির ব্যবস্থাপনাকে আমন্ত্রণ জানায়।
কোম্পানিটি আরও জানায়, ২০১৯ সালের ২৬ ফেব্রুয়ারি সিইপিজেড এর সাথে কোম্পানিটির লিজ চুক্তি শেষ হয়েছে। কোম্পানিটির নন-কারেন্ট সম্পদ নিলামের বিষয়ে ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর নোটিশের মাধ্যমে কোম্পানিটিকে জানানো হয়েছে।
সুতরাং বিএসইসি কতৃক সুপারিশ করা তদন্ত কমিটির চূড়ান্ত প্রতিবেদন জমা না নেওয়া পরযন্ত কোম্পনিটির নেট অ্যাসেট ভ্যালু প্রকাশ করা সম্ভব না।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা আগামী ১২ নভেম্বর দুপুর ১২টায় হাইবিড সিস্টেমে অনুষ্ঠিত হবে। কোম্পানিটির রেকর্ড ডেট ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে।


















