ঢাকা, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে ৩ ব্যাংক

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে ব্যাংক খাতের ৩ কোম্পানি। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৩টি রয়েছে ব্যাংক খাতের কোম্পানি।

কোম্পানিগুলো হচ্ছে- ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক

সোমবার ব্যাংকটির শেয়ার দর ২০ পয়সা বা ৯.০৯ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার শীর্ষ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ২ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ২ টাকা ৩০ পয়সা থেকে ২ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১ টাকা ৮০ পয়সা থেকে  ৮ টাকা ৭০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

এক্সিম ব্যাংক

ব্যাংক খাতের আরেক কোম্পানি এক্সিম ব্যাংক ৩০ পয়সা বা ৮.৮২ শতাংশ দর বেড়ে  তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৩ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৩ টাকা ৫০ পয়সা থেকে ৩ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ২ টাকা ৮০ পয়সা থেকে  ৯ টাকা ১০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

সোস্যাল ইসলামী ব্যাংক

ব্যাংকটির ৩০ পয়সা বা ৮.১১ শতাংশ দর বেড়ে  তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৪ টাকা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৩ টাকা ৮০ পয়সা থেকে ৪ টাকা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৩ টাকা  থেকে ১৩ টাকা ৭০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ