ঢাকা, রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

চট্টগ্রামে লোহার ওয়ার্কশপে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৮

চট্টগ্রাম নগরের সাগরিকা রোড এলাকায় একটি লোহার ওয়ার্কশপে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় আটজন শ্রমিক দগ্ধ হয়েছেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাহাড়তলী থানার সাগরিকা এলাকায় রফিক সওদাগরের মালিকানাধীন ওয়ার্কশপে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধ ব্যক্তিরা হলেন মো. আব্দুল কাদের (৬০), মো. আবুল কাসেম (৬০), মো. করিম (২৯), আব্দুল জলিল (৫৫), আবুল বশর খান (৬০), জামাল হোসেন (৩৮), মো. রাসেল (২৮), মো. বাহার উদ্দিন (৪৫)G

কীভাবে দুর্ঘটনা ঘটল

প্রত্যক্ষদর্শীরা বরাতে জানা যায, ওয়ার্কশপে লোহার জগ গরম করার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে আগুনে আটজন শ্রমিক দগ্ধ হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে বর্তমানে আটজনই চিকিৎসাধীন। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, দগ্ধদের অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং তাদের সার্বিক চিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন।

এ ধরনের দুর্ঘটনা শ্রমিকদের জীবনের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ওয়ার্কশপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পরামর্শ দিয়েছেন এলাকাবাসী।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ