পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংককিং খাতের কোম্পানি ইস্টার্ন ব্যাংকের পরিচালনা পর্ষদ ৮০০ কোটি টাকার সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে।
গতকাল ২৪ সেপ্টেম্বর কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় বন্ড ইস্যুর বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ব্যাংকটির ৭ বছর মেয়াদি বন্ডটির বৈশিষ্ট্য হবে- আনসিকিউরিড, নন-কানভার্টেবল, ফুল্লি রিডিমঅ্যাবল ও ফ্লোটিং রেট ও কুপন বেয়ারিং সাব-অর্ডিনেটেড বন্ড। বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।
ব্যাসেল-৩ অনুযায়ি টায়ার-২ ক্যাপিটাল শক্তিশালী করার জন্য এই বন্ড ইস্যু করা হবে। নিয়ন্ত্রক সংস্থার সম্মতি পেলে বন্ড ইস্যু করতে পারবে ইস্টার্ণ ব্যাংক।