সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৭৫ কোম্পানির দর বেড়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার ডিএসইতে ৭০৮ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ১৩২ কোটি ৯৪ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৫৭৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
সপ্তাহের শেষ কর্মদিবসে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ২২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪১৫ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ১১ পয়েন্ট বেড়ে ২ হাজার ১০৩ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়েছে।
আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৫টির, দর কমেছে ১৫৭টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৬৬টির
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সিএসই প্রধান সূচক সিএসপিআই ৫ পয়েন্ট কমেছে। আজ সিএসইতে ২১ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।