ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে বুধবার ২৪টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ১১ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে শ্যামপুর সুগার মিলস লিমিটেডের। এদিন কোম্পানিটির ১ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লাভেলো আইসক্রিম পিএলসি ১ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে দ্বিতীয় স্থানে রয়েছে।
প্যারামাউন্ট টেক্সটাইল ১ কোটি ২৮লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।
অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- কোহিনুর কেমিক্যাল ১ কোটি ১১ লাখ, ফাইন ফুডস ১ কোটি ২২ লাখ ও ওরিয়ন ইনফিউশন ১ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।