ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে ’বি’ ক্যাটাগরির ৬ শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৬টি রয়েছে ’বি’ ক্যাটাগরির কোম্পানি।
কোম্পানিগুলো হচ্ছে- ইনটেক অনলাইন, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেম লিমিটেড, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কস, মুন্নু ফেব্রিক্স, সিলকো ফার্মা ও সিলভা ফার্মাসিটিক্যালস লিমিটেড।
ইনটেক
বুধবার কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৩০ পয়সা বা ৯.৯১ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার প্রথম স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৩৬ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৩৩ টাকা ৩০ পয়সা থেকে ৩৬ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১৪ টাকা ১০ পয়সা থেকে ৪৭ টাকা ৪০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
ডমিনেজ স্টিল
’বি’ ক্যাটাগরির ডমিনেজ স্টিলের ১ টাকা ৪০ পয়সা বা ৮.০৫ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ১৮ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ১৭ টাকা ৫০ পয়সা থেকে ১৮ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৮ টাকা ২০ পয়সা থেকে ২১ টাকা ৫০ পরযন্ত লেনদেন হয়।
ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কস
কোম্পানিটির ৮ টাকা বা ৭.৭২ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ১১১ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ১০৩ টাকা ৩০ পয়সা থেকে ১১৩ টাকা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ২৭ টাকা থেকে ১৩১ টাকা পরযন্ত লেনদেন হয়।
মুন্নু ফেব্রিক্স
কোম্পানিটির ১ টাকা ৫০ পয়সা বা ৭.৬৯ শতাংশ দর বেড়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ২১ টাকা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ১৯ টাকা ৪০ পয়সা থেকে ২১ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১২ টাকা থেকে ২৩ টাকা ৮০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
এছাড়া ‘বি’ ক্যাটাগরির সিলকো ফার্মার ৬.৪৭ শতাংশ ও সিলভা ফার্মার ৫.৮৩ শতাংশ দর বেড়েছে।