ঢাকা, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬, ৫:১৯ পূর্বাহ্ন

বস্ত্র খাতের ৩ শেয়ারে লালবাতি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার ৬০টি কোম্পানির দরপতন হয়েছে। আজ টপটেন লুজার তালিকার ১০টির মধ্যে ৩টিই রয়েছে বস্ত্র খাতের কোম্পানি। এসব কোম্পানির উৎপাদন বন্ধ থাকায় সর্বোচ্চ দরপতন হয়েছে।

কোম্পানিগুলো হচ্ছে- রিজেন্ট টেক্সটাইল, তুংহাই নিটিং অ্যান্ড ডাইং ও হামিদ ফেব্রিক্স লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রিজেন্ট টেক্সটাইল

আজ শেয়ারটি দর ১০ পয়সা বা ৩.২৩ শতাংশ কমে টপটেন লুজার তালিকার শীর্ষে রয়েছে।  এদিন শেয়ারটি সর্বশেষ ৩  টাকা  দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ২ টাকা ৮০ পয়সা থেকে ৩ টাকা ২০ পয়সা পরযন্ত লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার সর্বনিম্ন ২ টাকা ৮০ পয়সা থেকে সর্বোচ্চ ৪ টাকা ৯০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

তুংহাই নিটিং

’জেড’ ক্যাটাগরির কোম্পানিটির শেয়ার দর ২০ পয়সা বা ৯.০৯ শতাংশ কমে টপটেন লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।  এদিন শেয়ারটি সর্বশেষ ২ টাকা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ২ টাকা থেকে ২ টাকা ২০ পয়সা পরযন্ত লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার সর্বনিম্ন ২ টাকা থেকে সর্বোচ্চ ৩ টাকা ৮০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

হামিদ ফেব্রিক্স

কোম্পানিটির শেয়ার দর ৫০ পয়সা বা ৬.৯৪ শতাংশ কমে টপটেন লুজার তালিকার নবম স্থানে রয়েছে।  এদিন শেয়ারটি সর্বশেষ ৬ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৬ টাকা ৫০ পয়সা থেকে ৭ টাকা  পরযন্ত লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার সর্বনিম্ন ৬ টাকা ৫০ পয়সা থেকে সর্বোচ্চ ১৪ টাকা ৩০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন