ঢাকা, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ৪:২৮ অপরাহ্ন

২৩৩ কোম্পানির দর বৃদ্ধি, লেনদেনে ভাটা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৩৩ কোম্পানির দর বেড়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনে ভাটা পড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ডিএসইতে ৪৬৭ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ৭৭ কোটি ১৯ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৫৪৪ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ১০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৪৭ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক দশমিক ৬৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ৭২ পয়েন্টে  অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়েছে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৩৩টির, দর কমেছে ১০১টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৬১টির

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সিএসই প্রধান সূচক সিএসপিআই ৫৩ পয়েন্ট কমেছে। আজ সিএসইতে ১২  কোটি  ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ