ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে সামিট অ্যালায়েন্স পোর্ট। কোম্পানিটির আজ ২০ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ২ হাজার ৫১৮ বার হাতবদল হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির ২০ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ১৩ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সোনালী পেপার ১১ কোটি ৫৩ লাখ, স্যালভো কেমিক্যাল ১১ কোটি ২৫ লাখ,ওরিয়ন ইনফিউশন ৯ কোটি ৩৭ লাখ, সিভিও পেট্রো কেমিক্যাল ৮ কোটি ৮৪ লাখ, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কস ৮ কোটি ৭০ লাখ, এশিয়াটিক ল্যাবরেটরিজ ৮ কোটি ৩৯ লাখ ও রবি আজিয়াটা ৮ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।